Home / Entertainment / ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া
ছবি: যুগান্তর

সারা দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

দেশে মহামারি আকার ধারণ করা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী। 

তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করতে দেন। ২৪ ঘণ্টা পর পর দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।

বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখনো তার প্রচণ্ড জ্বর রয়েছে। নিজের অসুস্থতা নিয়ে তানিয়া জানান, দুই দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা। পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।

তিনি আরও জানান, ঈদের পর থেকে বেশ কিছু নাটক নিয়ে ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। জ্বরের মধ্যেও অনেকে ফোন দিয়ে এবারের নাটকগুলোর প্রশংসা করছেন। কেউ কেউ শিডিউল চাচ্ছেন। অনেকেই জানেন না আমি অসুস্থ। আপাতত সুস্থতা নিয়ে ভাবছি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর চিকিৎসাসেবা ও খাবার খাচ্ছি। ভালো হলে কাজ অনেক করা যাবে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *