Home / Entertainment / ডিবি অফিসে মারজুক রাসেল

ডিবি অফিসে মারজুক রাসেল

ডিবি অফিসে মারজুক রাসেল
ছবি: যুগান্তর

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। 

বিষয়টির প্রতিকার চেয়ে রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অভিযোগ করেছেন মারজুক রাসেল।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবন যাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।’

তিনি আরও বলেন, ‘আমি ২০-২৫ বছর হল মিডিয়ার সঙ্গে আছি। আমার বন্ধু-সহমর্কীরা জানেন আমি কী পোস্ট দিতে পারি আর কী দিতে পারি না। যেগুলো পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে যেগুলোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে কথা হয়েছে।’

সবশেষে তিনি বলেন, ‘আমার একটি ফেসবুক আইডি ও পেজ আছে। সেটা ভেরিফাইড না। ভেরিফাইড করা চেষ্টা করছি। আশাকরি দ্রুতই সেটা হয়ে যাবে।’

এর আগে একই বিষয়ে মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে করেছিলেন মারজুক রাসেল। সর্বশেষ গেল বছর ১৮ আগস্ট অভিযোগ করেন তিনি। সেদিনও তিনি বলেন, একাধিক ভুয়া পেজ ও আইডি থেকে অপ্রীতিকর নানা পোস্ট দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। এসব ভুয়া পেজ কারা চালাচ্ছে জানি না।

লেখালেখির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল। তার অভিনীত বেশ কিছু নাটক বেশ জনপ্রিয় হয়েছে। তরুণরা তার অভিনীত চরিত্র পছন্দ করেছেন। এ কারণে দেশে ও দেশের বাইরে তার ভক্ত ছড়িয়ে আছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *