Home / Entertainment / জ্যাকলিনকে এবার আকাশের তারা এনে দিলেন প্রেমিক! প্রকাশ্যে এলো প্রেমপত্র 

জ্যাকলিনকে এবার আকাশের তারা এনে দিলেন প্রেমিক! প্রকাশ্যে এলো প্রেমপত্র 

জ্যাকলিনকে এবার আকাশের তারা এনে দিলেন প্রেমিক! প্রকাশ্যে এলো প্রেমপত্র 
ছবি: যুগান্তর

২০০ কোটি টাকার আর্থিক তছরুপে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্কের কথা প্রায় সবার জানা। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যার জেরে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। তবে জেলের ভেতরে বসে তিনি মাঝে মাঝেই চিঠি লিখেন জ্যাকলিনকে। 

তবে এবার তিনি তিহাড় জেলে বসে প্রেমপত্র লিখলেন জ্যাকলিনের উদ্দেশে। ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের তিন পাতার লম্বা প্রেমের চিঠি এখন প্রকাশ্যে। চিঠির সঙ্গে অভিনব উপহার। আকাশের তারা এনে দিলেন প্রেমিকাকে।

চিঠিতে ‘বেবি গার্ল’, ‘কাপকেক’, ‘বোম্মা’— প্রেমিকার প্রতি তার নানাবিধ সম্বোধন। প্রেমপত্রে লেখা, ‘তোমাকে খুব মিস করছি। তোমার প্রেমে পাগল আমি।’ জ্যোতির্বিদ্যা অনুযায়ী নক্ষত্রমণ্ডলে সিংহরাশির জ্যাকলিনের নামে নামাঙ্কিত করলেন একটি তারা। তার অভিনব উপহার পেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর হাসি ফুটবে জ্যাকলিনের মুখে, আশা সুকেশের।

চিঠিতে আরও লেখা, প্রায় একশো বার ‘ইমি ইমি’ গানটি শুনেছেন সুকেশ। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছেন বলি অভিনেত্রী। সেই প্রসঙ্গে সুকেশের লেখা, ‘কান চলচ্চিত্র উৎসবজুড়ে শুধুই তুমি। সোনালি পোশাকে অসাধারণ লাগছিল তোমাকে। তোমার ফটো দেখেছি। আবার আমার মন চুরি করে নিলে তুমি।’ প্রতিনিয়ত ভালোবাসা ও মনের জোর দেওয়ার জন্য সুকেশ শুভেচ্ছা জানান অভিনেত্রীকে। তার চারপাশে জ্যাকলিনের উপস্থিতি অনুভব করতে পারেন ‘কনম্যান’।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে বর্তমানে তিহাড় জেলে বন্দি সুকেশ। এ আর্থিক তছরুপের সূত্র ধরে ২০২১ সালের ডিসেম্বরে জ্যাকলিনকে জেরা করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে অভিনেত্রীর। ৫০ হাজার টাকার অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন জ্যাকলিন।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *