Home / Entertainment / জর্জ মাইকেলের ‘ফ্রিডম’ গানের তারকা তাৎজানা পাটিটজের প্রয়াণ  

জর্জ মাইকেলের ‘ফ্রিডম’ গানের তারকা তাৎজানা পাটিটজের প্রয়াণ  

জর্জ মাইকেলের 'ফ্রিডম' গানের তারকা তাৎজানা পাটিটজের প্রয়াণ  
ছবি: যুগান্তর

তাৎজানা পাটিটজ। মডেলিংয়ের জগতে এক অনন্য নাম। ১৯৮০ ও '৯০-এর দশকে ফ্যাশন দুনিয়ায় যারা সাড়া ফেলেছিলেন, তাদের মধ্যে অন্যতম তিনি। সেই তাৎজানার জীবনাবসান হয়েছে। তার সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিবিএস নিউজের। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার সকালে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন তাৎজানা। 
৫৬ বছর বয়সে মারা গেলেন জার্মানিতে জন্ম নেওয়া এই মডেল। বিশ্বে মডেলিংয়ের জগতে একসময় আইকন ছিলেন পাটিটজ। মডেলিংয়ে নতুন নতুন অনেক সংযোজনও এনেছেন তিনি। 

আশির দশকের বিখ্যাত ইংরেজ পপ গায়ক জর্জ মাইকেলের 'ফ্রিডম' গানের অন্যতম মডেল তাৎজানা পাটিটজ। ওই গানে আরও ছিলেন ক্রিস্টি তুর্লিংটন, নাওমি ক্যাম্পবেল, লিন্ডা ইভানগেলিস্তা। 

মার্কিন মাসিক ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন 'ভগ' জানিয়েছে, পাটিটজের মধ্যে এমন এক ধরনের সৌন্দর্য ছিল, যা তাকে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করেছে এবং অন্যান্য মডেল থেকে আলাদা করে রেখেছে। 

জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেন পাটিটজ। বিশ্ববিখ্যাত এই মডেলের মায়ের বাড়ি ছিল এস্তোনিয়ায় এবং বাবার বাড়ি ছিল জার্মানিতে। পাটিটজ যখন খুব ছোট, তখন তার   পরিবার জার্মানি ছেড়ে সুইডেনে চলে যায়। 

অনলাইন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *