Home / Entertainment / জয়িতা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে

জয়িতা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে

জয়িতা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে
ছবি: যুগান্তর

এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর।  টিভি নাটকের অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। তবে ইদানীং মনোযোগ দিয়েছেন ওয়েব কন্টেন্টের দিকে।

বেশ কিছু দিন আগে ‘কষ্টনীড়’ নামে একটি ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় তার।  তার পর ‘সুগার ফ্রি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়ও কাজ করেন। সম্প্রতি কাজ শেষ করলেন ‘মারকিউলিস’ নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ওয়েব সিরিজের।  এটি পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন।

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘ডিসেম্বর থেকে এ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়।  এতে আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি। চরিত্রটি ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সেল করেছি। এ ওয়েব সিরিজের পুরো ইউনিটের সবাই বেশ পরিশ্রম করেছি।

আমার বিশ্বাস এটি প্রচারে আসার পর দর্শকের ভালো লাগবে।’ আগামী মাসে এ অভিনেত্রী নতুন আরেকটি ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। তবে এখনই বিস্তারিত বলেননি।

এদিকে প্রতি বছরই ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সাবিলা অভিনীত একাধিক নাটক প্রচারে আসত। এবার তা হয়নি। তাই এ অভিনেত্রীর কিছুটা মন খারা।

তবে এ মন খারাপ পুষিয়ে দিতে চান আসন্ন ঈদুল ফিতরে। এরই মধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। শিগগিরই নতুন কয়েকটি নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

 

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *