Home / Entertainment / জন্মদিনে সোনাক্ষীকে প্রেম নিবেদন!

জন্মদিনে সোনাক্ষীকে প্রেম নিবেদন!

জন্মদিনে সোনাক্ষীকে প্রেম নিবেদন!
ছবি: যুগান্তর

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার ‘দাহাড়’ সিরিজ়টি। ইতোমধ্যে এই সিরিজ়ে তার অভিনয়ের প্রশংসা করছেন সবাই। এ ছাড়া সদ্য সমুদ্রমুখী ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। এখন চলছে শেষ মুহূর্তের অন্দরসজ্জা। 

এরই মধ্যে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল সম্পর্কে রয়েছেন জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। যদিও দুই তারকার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে ‘আই লাভ ইউ’ বললেন জহির। 

সামাজিক মাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালোবাসার কথা স্বীকার করে নিলেন তারা। সোনাক্ষীর ৩৬তম জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জহির লেখেন, ‘লোকে তো কত কথাই বলবে। তবে তুমি জানো যে আমার ওপর ভরসা করতে পারও। গোটা পৃথিবীটা দেখ তুমি। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক। আই লাভ ইউ।’

জহিরের এই সোজাসাপ্টা প্রশংসায় পাল্টা হৃদয়ের ইমোজি পাঠান সোনাক্ষীও। চলতি বছর সালমান খানের বোনের বাড়ির ঈদের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে আসেন সংবাদমাধ্যমের সামনে। তার পর অভিনেত্রীর জন্মদিনের এমন প্রেমমাখা বার্তা।

সোনাক্ষী এবং জহিরের দুজনেরই বলিউডে অভিষেক ঘটে সালমান খানের হাত ধরে। ২০১০ সালে ‘দাবাং’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। অন্য দিকে, সালমানের প্রযোজনা সংস্থা এসকেএফের ব্যানারে ‘নোটবুক’ ছবিতে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন জহির।

সোনাক্ষী ও জহিরকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতে ও ‘ডবল এক্সেল’ ছবিতে।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *