Home / Entertainment / ছোট পর্দায় জুটি বাঁধছেন ইরফান-জিম

ছোট পর্দায় জুটি বাঁধছেন ইরফান-জিম

ছোট পর্দায় জুটি বাঁধছেন ইরফান-জিম
ছবি: যুগান্তর

হালের দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি তিনি ‘পাশে থেকো’ শিরোনামের বিশেষ একটি নাটকের কাজ শেষ করেছেন, যেখানে প্রথমবারের মতো তরুণ অভিনেত্রী মাফতুহা জিমের সঙ্গে জুটি বেঁধেছেন।  আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি মুক্তির কথা রয়েছে। 

জানা গেছে, সমাজে সম্পর্কের টানাপোড়েন আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পাশে থেকো’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও মাফতুহা জিম। নাটকে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম নেহাল। অন্যদিকে, মাফতুহা জিম অভিনয় করেছেন মায়া চরিত্রে। 

নাটকের গল্প শুরু হয় নেহালকে কেন্দ্র করে, যে তার প্রেমিকার স্মৃতি নিয়ে একাকী জীবন কাটাতে চায়। কিন্তু অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণে সে রাশেদ নামে এক বন্ধুর পরামর্শে মায়া নামের এক তরুণীকে চুক্তিতে ভাড়া করে আনে। টাকার বিনিময়ে এই অভিনয় নেহালের কাছে প্রথমে চরম ঘৃণার মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে মায়ার সরলতা ও যত্নশীল আচরণ নেহালের বাবার মন জয় করে নেয়। 

বাবার মৃত্যুর পর চুক্তি অনুযায়ী মায়া চলে গেলে নেহাল নিজের ভুল বুঝতে পারে। সে আবিষ্কার করে, সে মায়াকে ভালোবেসে ফেলেছে। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়।  ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত এ নাটকটি পরিচালনা করেছেন রাকিবুল হাসান তানভীর। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সায়েম খান।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *