Home / Entertainment / চিন্তিত পরীমনি 

চিন্তিত পরীমনি 

চিন্তিত পরীমনি 
ছবি: যুগান্তর

কয়েক দিন ধরে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। রাজ্যকে নিয়ে দুঃসংবাদ শোনালেন এই অভিনেত্রী। জ্বরে আক্রান্ত হয়েছে ১১ মাসের ছেলে। তা আবার ১০৩ ডিগ্রি জ্বর। এ নিয়ে চিন্তিত পরী।

পরীমনি থার্মোমিটারে মেপে দেখেছেন ছেলের শরীরের তাপমাত্রা। ফেসবুক স্টোরিতে সেই ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, বাচ্চার এমনভাবে জ্বর এই প্রথম হলো।  

১০ জুলাই ১১ মাস বয়স পূর্ণ করে ১২ মাসে পা রেখেছে রাজ্য। দিনটি উদযাপনও করেছেন পরীমনি। এসবের মধ্যেই ফের জ্বরে আক্রান্ত হলো ছেলে।
স্বাভাবিকভাবেই খুব চিন্তিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কারণ অভিনয়ের বাইরে বর্তমানে রাজ্যকে ঘিরেই থাকে পরীর সব ব্যস্ততা, সব আয়োজন। 

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। এর পর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন তারা।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *