Home / Entertainment / চার ঘণ্টায় আটটা ডিম কেন খাচ্ছেন জানালেন জায়েদ খান

চার ঘণ্টায় আটটা ডিম কেন খাচ্ছেন জানালেন জায়েদ খান

চার ঘণ্টায় আটটা ডিম কেন খাচ্ছেন জানালেন জায়েদ খান
ছবি: যুগান্তর

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকাকালে নিয়ম করে এফডিসিতে যেতেন। পদ হারানোর পর লম্বা সময় ধরে সেখানে যাচ্ছেন না। বর্তমানে শিল্পী সমিতির অভিজ্ঞতা নিয়ে অনেকটাই ত্যক্ত-বিরক্ত এই অভিনেতা।

তবে জায়েদ এখন বসে নেই। নতুন রূপে আবার ফেরার চেষ্টা করছেন। বড় বাজেটের সিনেমার জন্য ঢেকে যাওয়া দুই প্যাক উদ্ধার করতে নেমেছেন। সব মিলিয়ে শরীরের যত্ন নিতেই কেটে যাচ্ছে প্রতিদিন চার ঘণ্টা, খাচ্ছেন কুসুম ছাড়া আটটা ডিম।

জায়েদ জানিয়েছেন, ভাই আমি বাস্তববাদী মানুষ। পরিশ্রম করতে ভালোবাসি। পদ নিয়ে জোর-জুলুমের মধ্যে নেই। শেষ হাসি আমিই হাসব। এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম; কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি।

আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। আর নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।

দীর্ঘদিন ব্যস্ততার কারণে শরীরের জন্য তেমন সময় দিতে পারেননি জায়েদ খান। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ আর খাওয়ার জন্যও তার শরীরের ওজন বেড়ে যাচ্ছিল। তবে যাই হোক, এবার ৬ প্যাক করেই ছাড়বেন- বললেন ঢালিউডের এই আলোচিত-সমালোচিত নায়ক।  

সম্প্রতি জায়েদ শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং।  সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হবেন। সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *