Home / Entertainment / চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন এই বলিউড অভিনেত্রী

চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন এই বলিউড অভিনেত্রী

চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন এই বলিউড অভিনেত্রী
ছবি: যুগান্তর

ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

‘বিগ বস ৬’খ্যাত সানা একসময় চর্চায় থাকতেন তার খোলামেলা পোশাকের জন্য। তবে ১৫ বছরের অভিনয়জীবনে রাতারাতি ইতি টেনে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন সানা। সেই থেকে বোরকায় ঢেকে ফেলেছেন নিজেকে, কাটাচ্ছেন ভিন্ন জীবন।

কেন নাম, খ্যাতি, অর্থের জীবন ছেড়ে দিলেন সানা? এক সাক্ষাৎকারে সব কথা খুলে বলেন তিনি। 

সানা জানান, ২০১৯ সালের রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে অবসাদেও ডুবেছিলেন সানা। 

তার কথায়, '২০১৯ সালে আমার স্বপ্নে একটা কবর দেখতাম। সেটি জ্বলছে, আগুনের হলকা উঠছে। দেখতাম আমিই শুয়ে রয়েছি সেই কবরে। এর পরই আমার মনে হয়, আল্লাহ কোনো নির্দেশ দিচ্ছেন। সেটি আমার শোনা উচিত।'

২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। জানান, তিনি ভালো আছেন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *