Home / Entertainment / চমকের অভিযোগে যা বললেন আরশ

চমকের অভিযোগে যা বললেন আরশ

চমকের অভিযোগে যা বললেন আরশ
ছবি: যুগান্তর

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন।

গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল। সেখানে শুটিং সেটে এক ঝামেলা হওয়ার পর তিনি এ অভিযাগ করেন। 

চমক অভিযোগ করেন, অভিনেতা আরশ খান ও নির্মাতা মিলে চক্রান্ত করছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায় সে। যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এটা ছড়াচ্ছেন। আরশ খানের উসকানিতেই সবাই আমার বিরুদ্ধে কথা বলছেন। 

তবে চমকের এমন অভিযোগ অস্বীকার করে আরশ বলেন, চমক পুরোপুরি মিথ্যা বলছে। আমি যদি তাকে এমন কোনো ইঙ্গিত করতাম, তা হলে সেটি নিয়ে শুটিং সেটে কেন ঝামেলা হবে। এটি তো হাস্যকর। সে সরাসরি থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারত বা আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিতে পারত; গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে পারত। এ থেকেই বোঝা যাচ্ছে, চমক মিথ্যাচার করছে। 

তিনি বলেন, আসলে সমস্যা হলো— আমি সত্যের পক্ষে থেকেছি। সেদিন শুটিং সেটে পুলিশের সামনে আমি চমকের পক্ষ না নিয়ে পরিচালকের পক্ষে কথা বলেছি। সেদিন সত্য বলাটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *