Home / Entertainment / ঘুমের মধ্যে মারা গেলেন অজিত কুমারের বাবা

ঘুমের মধ্যে মারা গেলেন অজিত কুমারের বাবা

ঘুমের মধ্যে মারা গেলেন অজিত কুমারের বাবা
ছবি: যুগান্তর

ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমারের বাবা পিএস মনি। শুক্রবার সকালে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

মৃত্যুকালে স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন। বাবার মৃত্যুর খবরটি তারা তিনজন যৌথ এক বিবৃতিতে জানিয়েছেন। 

বিবৃতিতে তারা বলেন, ‘আজ সকালে আমাদের বাবা পিএস মনি মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিক্যাল সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন; তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। 

অজিত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থুনিভা’। চলতি বছরের ১১ জানুয়ারি মুক্তি পায় এটি। এতে অজিতের বিপরীতে অভিনয় করেন মঞ্জু ওয়ারিয়ার।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *