Home / Entertainment / গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান

গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান

গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান
ছবি: যুগান্তর

ঢালিউড অভিনেতা নায়ক জায়েদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে থেকেই আমেরিকায় অবস্থান করছেন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি তার। সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান।

সম্প্রতি দেশটির মিশিগানে আয়োজন করা হয়েছিল একটি শো। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমসের সঙ্গে ছিলেন এ অভিনেতা। সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন জায়েদ খান।

মিশিগানের এই শো জেমস যেমন উপভোগ করেছেন, ঠিক তেমনি উপভোগ করেছেন স্থানীয় বাঙালিরাও। এ আয়োজনে অংশ নিয়েছিলেন নন্দিত সংগীতশিল্পী রিজিয়া পারভিন ও ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ।

জেমস সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি পোস্টে জায়েদ খান লিখেছেন, আপনার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।

এ বর্ষীয়ান কিংবদন্তি ব্যান্ড তারকা জায়েদ খানকে ভীষণ পছন্দ করেছেন, সে কথা আয়োজক শুভ কামালের কথাতেও স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন— মজা করে এ প্রশ্নও করেছেন জেমস।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে শুভ কামাল লিখেছেন, জায়েদ খান ভাই থাকলে যে কোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বলেন—দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনো শিল্পী পাবেন না, যার সঙ্গে গুরু এমন আপনভাবে কথা বলেন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *