Home / Entertainment / গাজীপুরে ট্রাকচাকায় প্রাণ গেল গণমাধ্যমকর্মীর 

গাজীপুরে ট্রাকচাকায় প্রাণ গেল গণমাধ্যমকর্মীর 

গাজীপুরে ট্রাকচাকায় প্রাণ গেল গণমাধ্যমকর্মীর 
ছবি: যুগান্তর

গাজীপুরের ট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন (৫২) নামে এক গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার গাজীপুর-ভাকোয়াদি-কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন নিহতের ছোটভাই শেখ মো. কামাল হোসেন। 

কাপাসিয়া থানার ওসি এইচএম লুৎফুল কবীর জানান, নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি গাজীপুর দর্পণের সম্পাদক, দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দৈনিক দিনকাল, যুগান্তর, বাংলাভিশন টেলিভিশন চ্যানেলেও গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

ওসি আরও জানান, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় একটি বালুভর্তি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সম্পাদক মো. মনিরুজ্জামান, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর মোহেন, সম্পাদক মো. আমিনুল ইসলামসহ গাজীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা শোক প্রকাশ করেছেন।
 

গাজীপুর প্রতিনিধি

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *