Home / Entertainment / ক্রাইম ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন দীঘি-বাসার

ক্রাইম ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন দীঘি-বাসার

ক্রাইম ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন দীঘি-বাসার
ছবি: যুগান্তর

নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে ‘মার্ডার ৯০’। ওয়েব ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন আলোচিত অভিনেত্রী দীঘি ও খাইরুল বাসার। 

এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। বুধবার মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে ফিল্মটির শুটিং।

গল্প ভাবনায় রয়েছেন সৈয়দ আশিক রহমান, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

‘মার্ডার ৯০’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দ্বগুলো এ গল্পে উঠে এসেছে।

এ বিষয়ে আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের কাজ হবে। এর পর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ হবে। 

এতে আরও অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *