Home / Entertainment / ক্যারিয়ার নষ্ট করতে ওই ভিডিও ফাঁস করা হয়েছে: প্রিয়াংকা

ক্যারিয়ার নষ্ট করতে ওই ভিডিও ফাঁস করা হয়েছে: প্রিয়াংকা

ক্যারিয়ার নষ্ট করতে ওই ভিডিও ফাঁস করা হয়েছে: প্রিয়াংকা
ছবি: যুগান্তর

সামাজিক যোগাযোগমাধ্যমে বোল্ড ছবি পোস্ট করে আলোচনায় আসেন অনেক অভিনেত্রী। বিশেষ করে ভোজপুরি অভিনেত্রীদের এ ধরনের ছবি আপলোডের ঘটনা নিত্যদিনের।এ তালিকায় আছেন প্রিয়াংকা পণ্ডিতও।

গত বছর অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পরই সমালোচনার মুখে পড়েন প্রিয়াংকা। এ নিয়ে মাঝেমধ্যেই তাকে কটু কথা শুনতে হয়েছে।

শুধু প্রিয়াংকা নন, অতীতে অনেক ভোজপুরি অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। অনেকে এ বিষয়গুলো নীরবে এড়িয়ে যান। তবে প্রিয়াংকা চুপ থাকেন নি।

নায়িকা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তার এমএমএস ফাঁস হওয়ার খবর  নিয়ে বেজায় রেগে গিয়েছিলেন প্রিয়াংকা পণ্ডিত। নায়িকার দাবি, যা রটেছে তার মধ্যে কোনো সত্যতা নেই।
এ নায়িকা জানিয়েছেন, শুধু তার বদনাম করার জন্য কেউ ওই ভিডিওর সঙ্গে তার নাম জুড়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নায়িকা আরও বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যাতে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। সেই কারণে সুচারুভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। ইতোমধ্যে আইনি পদক্ষেপ করেছেন প্রিয়াংকা। পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন এ নায়িকা।

প্রসঙ্গত, অনেক ভোজপুরি ছবিতে কাজ করেছেন প্রিয়াংকা পণ্ডিত। ভোজপুরির বড় বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *