Home / Entertainment / ক্যাটের নাচ দেখে পুরোনো প্রেম মনে পড়ে গেল সালমানের!

ক্যাটের নাচ দেখে পুরোনো প্রেম মনে পড়ে গেল সালমানের!

ক্যাটের নাচ দেখে পুরোনো প্রেম মনে পড়ে গেল সালমানের!
ছবি: যুগান্তর

একসময় সালমান খানের হাত ধরেই সুদূর লন্ডন থেকে এসে বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন ক্যাটরিনা কাইফ। অতীতে সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা কারও অজানা নয়। 

প্রায় চার বছর সম্পর্কে ছিলেন তারা। সেই সূত্রে নায়কের পরিবারের সঙ্গেও মিলেমিশে গিয়েছিলেন বিদেশিনি ক্যাটরিনা। প্রেম ভাঙলেও থেকে গেছে বন্ধুত্ব। 

আরও পড়ুন: আলিয়া নয়, অন্য কাকে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর?

এখন ক্যাটরিনা ভিকি কৌশলের স্ত্রী। এখনো ‘সিঙ্গেল’ রয়ে গেছেন সালমান। সামনেই মুক্তি ‘টাইগার ৩’-এর। বিয়ের পর সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রথম কাজ। এখন গুঞ্জন উঠেছে ফের কি তবে প্রেম জীবন্ত হলো দুজনের?

২৩ অক্টোবর মুক্তি পাবে ‘টাইগার-৩’ ছবির প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’। এই গানেই টাইগার ও জ়োয়ার (সালমান ও ক্যাটরিনা অভিনীত চরিত্রের নাম) রসায়ন আরও একবার জীবন্ত হতে চলেছে। 

যদিও গানের একঝলক প্রকাশ্যে এসে গেছে ইতোমধ্যে। এবার এই গানে ক্যাটরিনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কতটা মধুর সেটাই লেখেন সালমান। তিনি ক্যাটের উদ্দেশে লেখেন— ‘ক্যাট, এই গানে তুমি সবাইকে ছাপিয়ে গেছ। তোমার সঙ্গে নাচতে সবসময় ভালো লাগে।’
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *