Home / Entertainment / ক্যাটরিনার মা হওয়া নিয়ে আবারও গুঞ্জন

ক্যাটরিনার মা হওয়া নিয়ে আবারও গুঞ্জন

ক্যাটরিনার মা হওয়া নিয়ে আবারও গুঞ্জন
ছবি: যুগান্তর

২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ। ফের তার মা হওয়ার খবর নিয়ে গুঞ্জন শুরু হয়েছে৷ তবে কি সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, চলতি বছর সালমান খানের বাড়িতে ঈদের অনুষ্ঠান থেকে বেরোনোর সময় অভিনেত্রীকে দেখে এমন গুজব ছড়ায়। তবে সেই জল্পনায় জল ঢেলে দেন তিনি। অবশ্য শোনা যাচ্ছিল, সন্তান প্রসঙ্গে চিন্তাভাবনা শুরু করেছেন অভিনেত্রী। এটাও শোনা যাচ্ছিল যে, বিজয় সেতুপতির সঙ্গে ‘ক্রিসমাস’ ছবির শুটিং শেষ করেই সন্তানের পরিকল্পনা করবেন অভিনেত্রী।  

অন্যদিকে সালমান খানের সঙ্গে ‘টাইগার-৩’ ছবির শুটিংও বাকি রয়েছে। শোনা যাচ্ছিল, ফারহান আখতার পরিচালিত ‘জি লে জরা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা। অভিনেত্রী নাকি জানিয়েছিলেন, এই ছবির শুটিং শেষ করে তারপর তিনি মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও সেই ছবি এখন বাক্সবন্দি হয়ে গিয়েছে। তাহলে কি সুখবর দেবেন খুব শিগগিরই। 

৪০তম জন্মদিনের আগেই স্বামী ভিকির সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। তবে কোথায় গিয়েছেন তারা, তা এখনো জানা যায়নি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *