Home / Entertainment / ক্যাটরিনাকে তুষ্ট করতে যা করতে বাধ্য হন ভিকি

ক্যাটরিনাকে তুষ্ট করতে যা করতে বাধ্য হন ভিকি

ক্যাটরিনাকে তুষ্ট করতে যা করতে বাধ্য হন ভিকি
ছবি: যুগান্তর

২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই। 

বিয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তারা। বিয়ের পর থেকে ভিকির ছবি নির্বাচনের ব্যাপারে একটা বড় ভূমিকা রয়েছে ক্যাটরিনার। তবে বিয়ের পর ক্যাটরিনাকে তুষ্ট করতে নিজের কোন স্বভাব বদলে ফেলতে হয়েছে ভিকিকে?

ভিকি জানান, বাড়িতে কে কোনো পোশাক পরছেন, সেই নিয়ে খবরদারি করার স্বভাব রয়েছে ক্যাটরিনার। স্ত্রীকে যে তিনি ভয় পান, সে কথা আগেই স্বীকার করেছিলেন ভিকি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ক্যাটরিনা তার দাড়ি-গোঁফসমেত চেহারাই বেশি পছন্দ করেন। সে কারণে দাড়ি কাটতে গেলে দশবার ভাবেন তিনি। 

আরও পড়ুন: বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে কার বিবাহবার্ষিকী পালন করছেন ঐশ্বরিয়া?

ভিকির কথায়, আমি আগে কথা বলতে ভালোবাসতাম। কিন্তু এখন আমার মতো শ্রোতা দুটো খুঁজে পাওয়া যাবে না। আমার স্ত্রী প্রচুর কথা বলে আর আমি নীরব হয়ে গেছি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *