Home / Entertainment / কোলে শিশু নিয়ে ছবি, পরিষ্কার করলেন ন্যানসিকন্যা রোদেলা

কোলে শিশু নিয়ে ছবি, পরিষ্কার করলেন ন্যানসিকন্যা রোদেলা

কোলে শিশু নিয়ে ছবি, পরিষ্কার করলেন ন্যানসিকন্যা রোদেলা
ছবি: যুগান্তর

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির প্রথম সংসারের কন্যা রোদেলা। মায়ের মতো কণ্ঠও পেয়েছেন তিনি। তাই গানের পথে হাঁটছেন সুরেলা। মা-মেয়ে একসঙ্গেও গান করেছেন। গত বছরের জুলাইয়ে প্রকাশ করা হয় তাদের প্রথম যৌথ গান ‘কেন’। এরই মধ্যে একাধিক গান প্রকাশ হয়েছে তার। অন্তর্জালেও রোদেলার পরিচিতি বেশ। সামাজিক মাধ্যম ফেসবুকে রয়েছে ১৪ লাখের বেশি অনুসারী।

সামাজিক মাধ্যম ফেসবুকের সেই পেজে শুক্রবার (১৯ জুন) একটি ছবি পোস্ট করেন ন্যানসিকন্যা। সেই পোস্টের ছবিতে দেখা যায়, রোদেলার কোলে এক শিশু। ক্যাপশনে এ সংগীতশিল্পী লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ’। ছবিটি দেখে অনেক নেটিজেনই বিভ্রান্তিতে পড়েছেন। ভাবছেন— রোদেলা কি মা হয়েছেন? মন্তব্যের ঘরে অনেকেই এমনটি লিখেছেন। 

শনিবার (২০ জুন) আরেকটি পোস্ট দিয়ে বিভ্রান্তি দূর করেন ন্যানসিকন্যা। তার মামা ও তিনি শিশুটির সঙ্গে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন। সেই পোস্টে রোদেলা লিখেছেন— ‘আগের পোস্ট নিয়ে তথ্যটা জানিয়ে রাখি। আমার মামার ছোট মেয়ে, আমার মামাতো বোন।’

এই পোস্টের মন্তব্যে অনেক নেটিজেন লিখেছেন—তাদের বিভ্রান্তি দূর হয়েছে। তবে প্রথম পোস্টেই বিষয়টি উল্লেখ থাকলে এমন সংশয় তৈরি হতো না বলে জানিয়েছেন তারা।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *