Home / Entertainment / কেন কারিনার নাম লেখা ট্যাটু মুছে ফেললেন সাইফ?

কেন কারিনার নাম লেখা ট্যাটু মুছে ফেললেন সাইফ?

কেন কারিনার নাম লেখা ট্যাটু মুছে ফেললেন সাইফ?
ছবি: যুগান্তর

সম্পর্কের গোড়ার দিকে সাইফ আলি খান তার বাম হাতে কারিনার নাম লেখা ট্যাটু করিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সাইফের একটি ছবি সামাজিক মাধ্যমে আসতেই দেখা গেছে সেই ট্যাটু উধাও! পরিবর্তে জায়গা দখল করেছে নতুন একটি ট্যাটু। কারিনার নাম সরিয়ে নতুন নকশা করা হয়েছে, না কি নামের ওপরেই নতুন ডিজ়াইন করে তা ঢেকে দেওয়া হয়েছে, তা বিশদ জানা যায়নি এখনো।

তবে সাইফের নতুন ট্যাটু দেখামাত্রই উদ্বেগ প্রকাশ করেছেন একাংশ। বিশেষত অনুরাগীদের আশঙ্কা, তা হলে কি দাম্পত্যে ফাটল দেখা গেছে? তাদের অনুমান, পারস্পরিক বোঝাপড়ার সমস্যার জেরেই কারিনার ট্যাটু সরিয়ে ফেলেছেন সাইফ। কিন্তু কয়েক দিন আগেও জুটির ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে এসেছিল। নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার আগে চুম্বনের ভিডিও প্রশংসা কুড়িয়েছিল। দাম্পত্যের ১১ বছর পার, তবু সম্পর্কে উষ্ণতা কমেনি এতটুকু। তা হলে হঠাৎ কী এমন ঘটল?

সূত্রের খবর, বর্তমানে সাইফের একটি ছবির শুটিং চলছে। ছবিতে সাইফ অভিনীত চরিত্রের এই বিশেষ ট্যাটু রয়েছে। স্পষ্টতই, শুধু চরিত্রের প্রয়োজনেই এই ট্যাটু করিয়েছেন বলি অভিনেতা। 

নিজ উদ্যোগে কান উৎসবে ভাবনা

জানা গেছে, সাইফের হাতে কারিনার নাম লেখা ট্যাটু রয়েছে যথাস্থানে। কারিনার নামের ওপরেই এই সাময়িক ট্যাটু করা হয়েছে। শুটিং শেষ হলে নতুন ট্যাটু মুছে ফেলা হবে এবং পুনারায় কারিনার নাম লেখা ট্যাটুর দেখা মিলবে সাইফের হাতে।

যুগান্তর প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *