Home / Entertainment / কুরবানির গরুর নাম কী রেখেছেন, জানালেন বুবলী

কুরবানির গরুর নাম কী রেখেছেন, জানালেন বুবলী

কুরবানির গরুর নাম কী রেখেছেন, জানালেন বুবলী
ছবি: যুগান্তর

মাত্র একদিন পরই কুরবানির ঈদ। ঈদ ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সবাই। ত্যাগের মহিমায় পশু কুরবানি দেবেন বাংলাদেশসহ বিশ্বের মুসলিমরা। কে কীভাবে কাটাবেন পবিত্র এ দিন। এ নিয়ে আগ্রহের কমতি নেই। তারকারা থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ঈদে দুটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন এ সময়ের আলোচিত নায়িকা বুবলী।

ঈদের দিন কী করবেন, জবাবে বুবলী বলেন, এবার ঈদ কাটবে আমার সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে। কারণ তার বাবা-মা আমিই। কাজের বাইরে তাকে আমার সর্বোচ্চ সময় দিতে চাই। তার আনন্দই আমার আনন্দ। ঈদে আমাদের কুরবানির গরুর নাম রেখেছি ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এসব নিয়েই কেটে যাবে।

বুবলী বলেন, এবার ঈদে আমার অভিনীত ‘প্রহেলিকা’ আর ‘ক্যাসিনো’ সিনেমার পাশাপাশি প্রিয়তমা সিনেমাটিও অবশ্যই দেখবো। দুটি সিনেমা দর্শকদের দুই ধরনের স্বাদ দেবে বলে আমার ধারণা।

ঈদে আসছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বুবলী অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমায় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন। এটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’তে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *