Home / Entertainment / কাপুর পরিবারে প্রথম মাধ্যমিক পাশ রণবীর! 

কাপুর পরিবারে প্রথম মাধ্যমিক পাশ রণবীর! 

কাপুর পরিবারে প্রথম মাধ্যমিক পাশ রণবীর! 
ছবি: যুগান্তর

বলিউডের প্রথমসারির নায়কের তালিকায় আছেন রণবীর কাপুর। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দিয়ে শুরু করে একের পর এক হিট দিয়ে চলেছেন রণবীর। শেষ ছবি ‘ব্রহ্মাস্ত্র’ও সাফল্য পেয়েছে বক্স অফিসে। 

তার চেয়েও বড় বিষয় বলিউডে কাপুর পরিবারের প্রভাব সর্বোচ্চ। সেই সূত্রে অভিনেতা হিসেবে রণবীর নিজেকে বারবার প্রমাণ করেছেন দর্শকদের সামনে। 

ঋষিপুত্র নিজেই ফাঁস করেছিলেন নিজের কিছু গোপন তথ্য। জানিয়েছিলেন কাপুর পরিবার থেকে তিনিই নাকি প্রথম, যিনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন! পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না। খুব সাধারণ শিক্ষার্থী ছিলেন।

বছরখানেক আগে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি ওরফে ‘রাজু কি মাম্মি’-র প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন, ‘ক্লাশ টেনের বোর্ড পরীক্ষায় ৫৩.৪% পেয়েছিলাম। 

রেজাল্ট দেখে আমার পরিবার তো মহাখুশি। আমার জন্য বিরাট একটা পার্টি ডেকেছিল। আসলে আমাদের পরিবার থেকে আমিই প্রথম ছেলে, যে ক্লাশ টেনের পরীক্ষায় পাশ করি।’ 
রণবীর জানিয়েছিলেন, তিনি ক্লাশ টেনের পর কমার্স নিয়ে পড়াশোনা করেছেন, বিষয় ছিল হিসাববিজ্ঞান।

রণবীর বরাবরই এসব নিয়ে ঠোঁটকাটা। এর আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল— ‘আমার বাবা (ঋষি কাপুর) এইট পাশ, আমার কাকা (রণধীর কাপুর) নাইন পাশ, আমার ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাশ সিক্স পর্যন্ত পড়াশোনা করেছেন।’

এদিকে আপাতত রণবীর-আলিয়া অপেক্ষায় আছেন তাদের ‘রামায়ণ’ নিয়ে। সেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় আলিয়া ভাট এবং রাবণের ভূমিকায় ‘কেজিএফ’খ্যাত দক্ষিণী অভিনেতা যশ থাকবেন বলে শোনা যাচ্ছিল। 

জুলাইয়ের শেষে এই ছবির লুক টেস্ট হয়ে যায় বলেও রটে যায়। কিন্তু এখন জানা যাচ্ছে, রণবীর রাম হলেও আলিয়া নাকি সীতা হচ্ছেন না। 

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *