Home / Entertainment / কাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির, যা জানা গেল

কাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির, যা জানা গেল

কাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির, যা জানা গেল
ছবি: যুগান্তর

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিয়ের তথ্য জানিয়েছেন তিনি।

জানা গেছে, রোববার বিয়ে করেছেন সালমান। তবে বিয়ের বিস্তারিত কিছু জানাননি তিনি।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি এই তরুণ অভিনেতা।

বিষয়টির সত্যতা যাচাই করতে সালমান মুক্তাদিরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে সালমান নাম প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে।  জানা গেছে, সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। 

নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 

২০২১ সালের মার্চে ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। ওই সময় দিশা কানাডার ওন্টারিওতে বাস করতেন। 
২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন দিশা ইসলাম। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই।

শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে মন্তব্যের ঘরে প্রশ্ন করছেন, সত্যিই বিয়ে করেছেন? এর আগে বিভিন্ন সময়ে ‘প্র্যাংক’ করে আলোচিত হয়েছেন সালমান, ফলে বিয়ের খবরটিকেও আমলে নিতে আরও খানিকটা নিশ্চিত হতে চান ভক্তরা।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *