Home / Entertainment / কাকে বিয়ে করলেন রাখির সাবেক স্বামী আদিল

কাকে বিয়ে করলেন রাখির সাবেক স্বামী আদিল

কাকে বিয়ে করলেন রাখির সাবেক স্বামী আদিল
ছবি: যুগান্তর

‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির বিয়ে হয় ২০২২-এ। গত বছরের (২০২৩) শুরুর দিকে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। রাখির পর এবার ‘বিগ বস ১২’-এর সাবেক প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল খান দুরানি।

ভারতীয় গণমাধ্যমের খবর, জয়পুরেই তার গলায় মালা দিয়েছেন তিনি। তবে তাদের বিয়ের খবর রটে গেলেও এখন পর্যন্ত এটা নিয়ে মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, রাখির কুনজর থেকে বাঁচতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আদিল।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আদিল লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের কৃপায় আমরা একটি সাধারণ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি।’

তিনি আরও লেখেন, ‘আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার ও বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

‘আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।’ 

এদিনের পোস্টে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার। সোমি খান ‘বিগ বস ১২’-এ অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।

২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই তাদের সংসারে অশান্তি শুরু হয়।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *