Home / Entertainment / কত টাকা পেলেন সারেগামাপা বিজয়ী পলাশ-অস্মিতা লেপচা সোনিয়া

কত টাকা পেলেন সারেগামাপা বিজয়ী পলাশ-অস্মিতা লেপচা সোনিয়া

কত টাকা পেলেন সারেগামাপা বিজয়ী পলাশ-অস্মিতা লেপচা সোনিয়া
ছবি: যুগান্তর

ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২২’ শেষ হয়েছে। এতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন পদ্ম পলাশ হালদার ও অস্মিতা কর। রোববার রাতে এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন অ্যালবার্ট কাব্য লেপচা, তৃতীয় অবস্থানে রয়েছেন সোনিয়া গজমের, চতুর্থ ঋদ্ধিমান বিশ্বাস এবং পঞ্চম স্থানে রয়েছেন বুলেট বিমান সরকার।

তবে কত টাকার পুরস্কার পেলেন সারেগামাপা জয়ী পদ্মপলাশ, অস্মিতা, আালবার্ট, সোনিয়ারা- তা নিয়ে কৌতূহলের শেষ নেয়।

জানা গেছে, পদ্মপলাশ হালদার ও অস্মিতা পেয়েছেন ৭ লাখ টাকার চেক, সোনার নেকলেস এবং গাড়ি। দ্বিতীয়স্থানে থাকা আলবার্ট কাবো পেয়েছেন তিন লাখ টাকা। তবে ফেসবুক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড জেতায় তিনি আরও অতিরিক্ত ৪ লাখ টাকা পান। তৃতীয় স্থানাধিকারী সোনিয়া গজমের পেয়েছেন ১ লাখ টাকার চেক।

দক্ষিণ ২৪ পরগনার পদ্মপলাশ হালদার বলেন, বিজেতার খেতাব মেলায় ভীষণ ভালো লাগছে। সম্মানীয় বিচারক, অতিথিদের সামনে পারফর্ম করতে পারাটাই অনেক বড় বিষয়।

অস্মিতার বলেন, দারুণ একটা সফরে শামিল হয়েছিলাম, আমার নাম ঘোষণার সময়টা কখনও ভুলব না, খুবই ভালো লাগছে। আমার মা, দাদা, বৌদি এসেছিলেন, তবে বাবা বাড়িতে থেকেই আমার জন্য প্রার্থনা করেছেন। আমি স্টেজে উঠে গান গাইলে বাবা সবসময় প্রার্থনা করেন। 

এবারে বিচারকের আসনে ছিলেন শান্তনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য। গুরুর আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। এছাড়াও মেন্টর হিসেবে ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য এবং মিস জোজোকে দেখা গিয়েছিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবির চট্টোপাধ্যায়। গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমার শানু এবং সোনু নিগম।

অনলাইন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *