Home / Entertainment / ‘কখনো নীতির সঙ্গে আপস করিনি’

‘কখনো নীতির সঙ্গে আপস করিনি’

‘কখনো নীতির সঙ্গে আপস করিনি’
ছবি: যুগান্তর

ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তিনি জাতীয় চলচ্চিত্র, ফিল্মফেয়ার, ফিল্মফেয়ার ওটিটিসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। গত বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। 

কিন্তু তিনি কখনো নীতির সঙ্গে আপস করেননি। যে কারণে ক্যারিয়ারে অনেক সুপাস্টারের সঙ্গে জনপ্রিয় ছবি কাজ করার সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ক্যারিয়ারের শুরুতে চুম্বন দৃশ্য এবং অন্তরঙ্গ দৃশ্য করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল; কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেন। 

অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই সেই সুপারস্টারের সাথে কাজ করতে চেয়েছিলাম। তিনি আমার পছন্দের ছিলেন।’

তিনি আরও বলেন, ‘তবে আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি তাতে আমি গর্বিত, কারণ আমি এমন কিছু করিনি যাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি কখনই আমার নীতির সঙ্গে আপস করিনি।’

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *