Home / Entertainment / এবার বিচারকের আসনে মাহী

এবার বিচারকের আসনে মাহী

এবার বিচারকের আসনে মাহী
ছবি: যুগান্তর

২০১২ সালে 'ভালোবাসার রং' দিয়ে অভিষেক ঘটা 'অগ্নিকন্যা'খ্যাত মাহিয়া মাহি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন। ব্যক্তিজীবন, সংসার, সন্তান আর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে শিগগিরই আবারও কাজে ফিরেছেন এ অভিনেত্রী। তবে নতুন পরিচয়ে। হয়েছেন বিচারক। একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের রিয়েলিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি। 

দেশের একটি বেসরকারি চ্যানেলে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ নামে একটি প্রতিযোগিতা। যেখানে একটা নির্দিষ্ট বয়সের অবিবাহিত নারীরা সৌন্দর্য এবং মেধার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে। 

এ প্রসঙ্গে তিনি বলেন, কাজটি আমার জন্য একেবারেই নতুন। কিছুটা চ্যালেঞ্জিংও। এরই মধ্যে শুরুও করেছি। অনেক মেধাবী আছেন এখানে। তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করা সহজ কাজ নয়। তবে বিশ্বাস আছে— সঠিক বিচারটাই করতে পারব। 

এদিকে নিজের ফিটনেস ঠিক করে আবারও সিনেমার শুটিংয়ে ফিরছেন এ নায়িকা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে সামনের মাসেই। এতে থাকছেন মাহি। 

আরও পড়ুন: সাইফপুত্র ইব্রাহিমের সঙ্গে পলকের প্রেম, যা বললেন বাবা

এ বিষয়ে এ চিত্রনায়িকা বলেন, ‘ফারিশ (সন্তান) হওয়ার পর নিজেকে আবারও ফিট করতে কিছুটা সময় লেগেছে। আগামী মাস থেকেই শুটিং শুরু হবে।’

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *