Home / Entertainment / এবার কৃতির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন পুলকিত!

এবার কৃতির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন পুলকিত!

এবার কৃতির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন পুলকিত!
ছবি: যুগান্তর

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা শিগগিরই গাঁটছড়া বাঁধছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে প্রেম করছেন তারা। 

সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে দুই তারকার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এর মধ্যেই তাদের ভ্যালেন্টাইনস ডে পোস্ট নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। 

মনে করা হচ্ছে, পুলকিত ও কৃতি দিয়েছেন নিজেদের বিয়ের তারিখ নিয়ে ইঙ্গিত। কৃতি তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লেটস মার্চ টুগেদার, রেখে হাতে হাত।’ সঙ্গে আবার একটা রেড হার্ট ইমোজি। 

এই একই পোশাকে দুজনের তোলা ছবি ভাগ করে নিয়েছেন পুলকিতও। যদিও তা তোলা হয়েছে কোনো এক ইয়টে। সেখানে অকপটে প্রেম জাহির করেছেন অভিনেতা। লেখেন, ‘আমি করি, আমি তোমাকে ভালোবাসি’। 

পুলকিত ও কৃতি প্রায় চার-পাঁচ বছর ধরে প্রেম করছেন। পাগলপান্তি ছবিতে কাজ করার সময় একে-অপরকে ডেটিং শুরু করেছিলেন এবং পরে সিনেমার প্রচারের সময়ই তাদের সম্পর্কে সিলমোহর দেন। 'ভিরে কি ওয়েডিং', 'তাইশ'-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। যদিও দুজনের কেউই এখন তাদের বিয়ের গুজব নিয়ে কোনো মন্তব্য করেননি।

পুলকিত বান্ধবী শ্বেতা রোহিরাকে ২০১৪ সালের ৩ নভেম্বর বিয়ে করেন। শ্বেতা ছিলেন অভিনেতা সালমান খানের ‘রাখি-সিস্টার’। তবে মাত্র ১ বছরেই, ২০১৫ সালের নভেম্বরে এই দম্পতি আলাদা হয়ে যান। এর পর পুলকিত ডেট করেন ইয়ামি গৌতমকে। ২০১৮ সালে ভেঙেছিল এই সম্পর্কও। তার পর কৃতি খারবান্দার সঙ্গে প্রেম।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *