Home / Entertainment / এবার আসছে বুবলীর ‘তুমি যেখানে, আমি সেখানে’

এবার আসছে বুবলীর ‘তুমি যেখানে, আমি সেখানে’

এবার আসছে বুবলীর ‘তুমি যেখানে, আমি সেখানে’
ছবি: যুগান্তর

ব্যক্তিগতজীবন নিয়ে টানাপোড়েন চললেও কাজ থেমে নেই বুবলীর। শিগগিরই শুরু হতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘তুমি যেখানে, আমি সেখানে’র শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। 

নির্মাতা জানিয়েছেন, ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এফডিসি এবং ঢাকার আশপাশের লোকেশনে সিনেমার বিভিন্ন সিক্যুয়েন্সের চিত্রধারণ করবেন বলে জানিয়েছেন পরিচালক। বর্তমানে এফডিসির ফ্লোরে চলছে সেট নির্মাণের কাজ। ছোট-বড় মিলিয়ে পাঁচটি সেটের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। 

এ ছাড়া গানের শুটিংয়ের জন্য দেশের বিভিন্ন পর্যটন স্থান, যেমন—কক্সবাজার, সেন্টমার্টিন রয়েছে নির্মাতার পছন্দের তালিকায়। সিনেমার সংগীত আয়োজনে আছেন কলকাতার শ্রী প্রীতম। এরই মধ্যে সিনেমার একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল। 

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা জানান, ‘দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসছি, আমি আশাবাদী এটি সবার ভালো লাগবে।’

এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান। তবে সিনেমাটি মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক।

এবারের ঈদে ‘ক্যাসিনো’ ও ‘প্রহেলিকা’ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বুবলী। নায়িকা হিসেবে সিনেমার সংখ্যার বিচারে এবার তিনিই এগিয়ে। তবে অভিনয়েও যে বাজিমাত করেছেন, তা দর্শকের প্রতিক্রিয়ায় স্পষ্ট।

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *