Home / Entertainment / এবার আরিয়ানের মামলার সেই অফিসারকে সিবিআইয়ের তলব

এবার আরিয়ানের মামলার সেই অফিসারকে সিবিআইয়ের তলব

এবার আরিয়ানের মামলার সেই অফিসারকে সিবিআইয়ের তলব
ছবি: যুগান্তর

শাহরুখ খানপুত্র আরিয়ান খান ২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। ওই অভিযান চালিয়েছিলেন এনসিবিপ্রধান সমীর ওয়াংখেড়ে।

টানা ২৬ দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান। পরে তাকে ক্লিনচিট দেন আদালত। 

বর্তমানে তারই মাসুল দিচ্ছেন বলে জানান চাকরি খোয়ানো এনসিবি কর্মকর্তা। তার বাড়িতে রাতভর অভিযান চালানোর পর এবার থানায় ডাকল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হবে তাকে বৃহস্পতিবার। সমীরের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে মামলা রুজু হয়েছে।

সূত্রের খবর, আরিয়ানকে মুক্ত করতে নাকি প্রায় ২৫ কোটি টাকা চেয়ে বসেন সমীর। ভিজিল্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়। 

সিবিআই সূত্রের খবর, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তার পরই আনুষ্ঠানিকভাবে মামলা করে সিবিআই।

তবে সমীর দিল্লি হাইকোর্টের কাছে সমন বন্ধ করার অনুরোধ করেছিলেন। যার পরে হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেছিল। তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।

সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআইয়ের থেকে তিনি লিখিত অনুমোদন নেন।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *