Home / Entertainment / এখন আর এগুলো নিয়ে মাথা ঘামাই না: মিথিলা

এখন আর এগুলো নিয়ে মাথা ঘামাই না: মিথিলা

এখন আর এগুলো নিয়ে মাথা ঘামাই না: মিথিলা
ছবি: যুগান্তর

টালিউডের বড় পর্দায় পা রাখছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার পরিচালক রাজর্ষি দে’র ‘মায়া’ ছবিতে নামভূমিকায় রয়েছেন তিনি। ছবিমুক্তির আগে আনন্দবাজার অনলাইনকে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। 

ওপার বাংলায় প্রথম ছবি মুক্তির বিষয়ে মিথিলা বলেন, প্রচণ্ড উত্তেজনায় আছি। তার সঙ্গে নার্ভাসও লাগছে। দর্শকের আমার অভিনয় কেমন লাগবে সেটা ভেবেই একটু ভয় লাগছে।

সাক্ষাৎকারে বাংলাদেশের ‘হাওয়া’ ও ‘সুড়ঙ্গ’ ছবি নিয়ে মতামত জানতে চাওয়া হলে মিথিলা বলেন, আমার মতে, এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের ছবি এবং ওয়েব সিরিজ় তৈরি হচ্ছে। সারা বিশ্বে আমাদের কাজ প্রশংসিত হচ্ছে। 

‘আসলে এফডিসির পুরোনো কাঠামোর মধ্যে ভালো কাজ হচ্ছিল না। এখন ছোট পর্দার সেরা পরিচালকরা বড় পর্দায় ছবি করছেন। নতুন নতুন ভাবনার আদানপ্রদান হচ্ছে। ফলে বাংলাদেশে এখন স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে জোয়ার এসেছে।’

তবে টালিউডে শিল্পীদের মধ্যে রেষারেষির আভাস পাওয়া গেলেও বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ আলাদা বলে মনে করেন মিথিলা।  তার মতে, বাংলাদেশের শিল্পীরা একে অপরকে অনেক বেশি অনুপ্রাণিত করেন।

সৃজিতের সঙ্গে বিচ্ছেদের গুজবের বিষয়েও কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, দেখুন, আমি বা সৃজিত তো এ নিয়ে কখনও কোনো কিছু বলিনি। মানুষের যা ভাবার, তারা ভাবতেই পারেন।

মিথিলা আরও বলেন, গসিপ কীভাবে সামলাতে হয় কলকাতায় এসে শিখে গিয়েছি। কলকাতায় এগুলো নিয়ে চর্চা বেশি। আর এখানে কোথাও প্রকাশিত হওয়া মানে বাংলাদেশেও ‘কপি-পেস্ট’ হবে। এখন আর এগুলো নিয়ে বিশেষ মাথা ঘামাই না।

প্রসঙ্গত ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের প্রায় তিন বছর পর তাদের সংসার ‘ভেঙে যাচ্ছে’ বলে গুঞ্জন চাউর হয়। সেসময় মিথিলা জানিয়েছিলেন, বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। এরপর চলতি মাসের মে মাসে ভারতীয় গণমাধ্যমে সৃজিত ও মিথিলার সংসার ভেঙে যাচ্ছে বলে আবার খবর প্রকাশ হয়।

অনলাইন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *