
অস্কার পুরস্কার পেয়ে ভারতীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন এআর রহমান। তার সাফল্যের তালিকা বলে শেষ করা যাবে না। এরপরও তাকে ‘অ্যাভারেজ আর্টিস্ট’ বললেন বলিউড ভাইজান সালমান খান।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন সালমান খান ও রহমান। হঠাৎ করেই রহমানকে বলে ওঠেন, 'রহমান একজন অ্যাভারেজ আর্টিস্ট।'
এ কথা বলেই সালমান হাসতে শুরু করেন। এর পরেই রহমানের হাত ধরার চেষ্টা করেন। রহমানের দুই হাত পকেটে ছিল। সালমান হাত বাড়িয়ে দিলেও তাকে হাত বাড়াতে দেখা যায়নি। কিন্তু সালমানও ছাড়ার পাত্র নয়। জ্যাকেটের ভিতর থেকে রহমানের হাতটা কার্যত জোর করেই নিজে বের করে নিয়ে আসেন তিনি। এখানেই শেষ নয়, রহমানকে জিজ্ঞাসা করেন, আমার জন্য কবে গান গাইবে?
রহমান উত্তর দেন না, চুপ করে থাকেন। ঘটনার রেশের ইতি হয়নি। এর পর এক সংবাদ সম্মেলনে রহমানকে এক সাংবাদিক প্রশ্ন করেন- সালমানের জন্য তিনি কবে গান গাইবেন?
আরও পড়ুন: সাগরপাড়ে হাওয়ায় উড়ল শ্রাবন্তীর শর্ট ড্রেস, ভিডিও ভাইরাল
এ সময় রহমান বলেন, আমি যেরকম ছবি পছন্দ করি সে রকম ছবি ওকে (সালমান) আগে করতে হবে। তখনই ওর সঙ্গে কাজ করতে পারব।
তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ২০১৪ সালের।
বিনোদন ডেস্ক
সূত্র: যুগান্তর
