Home / Entertainment / আলিয়া ভাটকে সিনেমায় নিয়ে ক্ষতিগ্রস্ত করণ জোহর! 

আলিয়া ভাটকে সিনেমায় নিয়ে ক্ষতিগ্রস্ত করণ জোহর! 

আলিয়া ভাটকে সিনেমায় নিয়ে ক্ষতিগ্রস্ত করণ জোহর! 
ছবি: যুগান্তর

বলিউড প্রযোজক করণ জোহর কোন সিনেমা পরিচালনা করলে সেটি কখনও আর্থিকভাবে লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হয় না, এই কথা অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। 

১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হে' ছবি নির্মাণ করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন। আজও ওই সিনেমাটির আবেদন ফুরিয়ে যায়নি।

২০১৬ সালে 'ইয়ে দিল হে মুশকিল' করেও অনেক লাভবান হয়েছেন এই পরিচালক। 

তবে এবার সিনেমা করে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন করণ জোহর। তিনি জানিয়েছেন, ২০১২ সালে আলিয়া ভাট, ভরুন ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে ছবি করে ক্ষতির মুখে পড়েছেন তিনি। 

সম্প্রতি মাস্টার্স ইউনিয়ন পোডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।  তিনি বলেন, 'ছবি কখনও ব্যর্থ হয় না, তবে বাজেটের ক্ষতি হয়। আমি একটি ভালো ছবি তৈরি করেছি কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।' 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *