Home / Entertainment / আলিয়ার সঙ্গে সুম্পর্ক, কেন দীপিকার সঙ্গে বন্ধুত্ব হয়নি ক্যাটরিনার?

আলিয়ার সঙ্গে সুম্পর্ক, কেন দীপিকার সঙ্গে বন্ধুত্ব হয়নি ক্যাটরিনার?

আলিয়ার সঙ্গে সুম্পর্ক, কেন দীপিকার সঙ্গে বন্ধুত্ব হয়নি ক্যাটরিনার?
ছবি: যুগান্তর

একাধিক বলি-সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। সব থেকে চর্চায় ছিল দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক। কিন্তু শেষ পর্যন্ত আলিয়া ভাটকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেতা। 

জানা গেছে, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। দীপিকা যে প্রেমে প্রতারিত হয়েছেন, সে কথা নিজেই স্বীকার করেন বিভিন্ন সময়। ঠিক একই ভাবে রণবীরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রতারিত হন ক্যাটরিনাও। যদিও স্বামীর দুই সাবেক প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আলিয়া। কিন্তু এত বছর কেটে গেছে, তবু নাকি বন্ধুত্ব হয়নি ক্যাটরিনা, দীপিকার মধ্যে!

২০০৯ সালে ‘আজ়ব প্রেম কি গজ়ব কাহানি’ ছবিতে অভিনয় করতে গিয়ে রণবীরের সঙ্গে আলাপ ক্যাটরিনার। যদিও সেই সময় দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। ২০১২ সালে প্রেম ভাঙে রণবীর-দীপিকার। তার পর ঋষি-পুত্র সম্পর্কে জড়ান ক্যাটরিনার সঙ্গে। তবে ‘জগ্গা জাসুস’ ছবির সময় সম্পর্ক ভাঙে তাদের। তার পর আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। যদিও আলিয়া-ক্যাটরিনা বহু দিনের বন্ধু। একসঙ্গে জিম করত তারা। অন্যদিকে দীপিকার সঙ্গে সম্পর্ক ভালো আলিয়ার। কিন্তু অস্বস্তি রয়ে গেছে ক্যাটরিনা-দীপিকার সম্পর্কে।

ক্যাটরিনা এক সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আলিয়ার সঙ্গে সম্পর্কটা সহজ। দীপিকার সঙ্গে তা নয়। এর নেপথ্যে ঠিক কী কারণ, তা বলা খুব মুশকিল। আসলে আমরা দুজনেই হয়তো নিজেদের গুছিয়ে নিতে সময় নিয়েছি। পরে বুঝেছি, মনের ভেতর এসব জমিয়ে রাখা বোকামি। তাই বন্ধুত্ব না হলেও দীপিকার সঙ্গে আর কোনো সমস্যা নেই।

রণবীর সিং ও দীপিকার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ক্যাটরিনা। সেই সময় দীপিকা বলেন, ‘অনেকটা সময় পেরিয়ে গেছি। আমি খুব খুশি, আমার এই বিশেষ দিনে ও উপস্থিত ছিল। বরাবরই ওকে পছন্দ করতাম।’

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *