Home / Entertainment / আলিয়ার অভিযোগ: মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

আলিয়ার অভিযোগ: মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

আলিয়ার অভিযোগ: মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী
ছবি: যুগান্তর

অনেক ঝড়ঝাপ্টার মধ্য দিয়ে যাচ্ছে বলিউড তারকা নওয়াউদ্দিন সিদ্দিকীর ব্যক্তিগত জীবন।

নতুন বছরের শুরু থেকেই একের পর এক অশান্তি লেগেই রয়েছে এ বলিউড অভিনেতার জীবনে।

প্রতারণা থেকে গার্হস্থ্য হিংসা, অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া সিদ্দিকী। এমনকি তার দ্বিতীয় সন্তানকে স্বীকার করতেও নারাজ নওয়াজ।

নওয়াজ ও আলিয়ার দাম্পত্য কলহের জল গড়িয়েছে আদালতেও। একে অপরের বিরুদ্ধে মামলা লড়ছেন স্বামী-স্ত্রী।

এ অবস্থায় এই প্রথম ক্যামেরার সামনে মুখ খুললেন ‘সেক্রেড গেমস’খ্যাত অভিনেতা। জানালেন এই অশান্তির জেরে তার সন্তানদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

দাম্পত্য কলহ নিয়ে চর্চার কেন্দ্রে থাকলেও কখনো সেই বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি নওয়াজউদ্দিন সিদ্দিকী।

তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়েছেন স্ত্রী আলিয়া। তাকে খেতে না দেওয়া এবং শৌচাগার ব্যবহার না করতে দেওয়ার অভিযোগ করেন আলিয়া।

এমনকি আলিয়া দাবি করেন— তাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। শুধু নওয়াজ নন, অভিনেতার গোটা পরিবারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন নওয়াজের স্ত্রী।

নওয়াজের মা তার ও নওয়াজের দ্বিতীয় সন্তানকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন, এই অভিযোগ তুলে সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্য আদালতের দ্বারস্থ হন আলিয়া।

স্ত্রী আলিয়ার সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিনেতা। তিনি শুধু বলেন, যা হচ্ছে, তাতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে আমার সন্তানরা।

দুবাইয়ে লেখাপড়া করে ওরা। গত মাস কয়েক ধরে এখানে থাকায় পড়াশোনার ক্ষতি হচ্ছে। বাবা হিসাবে সন্তানদের নিয়ে যে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন তিনি, তা স্পষ্ট নওয়াজের কথায়।  

অনলাইন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *