Home / Entertainment / আর্জেন্টিনার রাস্তায় প্রেমিকা সাবার সঙ্গে দেখা মিলল হৃতিকের

আর্জেন্টিনার রাস্তায় প্রেমিকা সাবার সঙ্গে দেখা মিলল হৃতিকের

আর্জেন্টিনার রাস্তায় প্রেমিকা সাবার সঙ্গে দেখা মিলল হৃতিকের
ছবি: যুগান্তর

হাতে হাত রেখে মাঝে মাঝেই ফটোগ্রাফারদের ফ্রেমবন্দি হন হৃতিক রোশন ও সাবা আজাদ। এবার আর্জেন্টিনায় ছুটি কাটাতে গেছেন তারা। আর্জেন্টিনার রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন, কখনো আবার কফি খেতে যাচ্ছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেদের একটি সেলফি পোস্ট করেছেন হৃতিক। যেখানে দেখা যাচ্ছে— ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে নায়ক। মাথায় টুপি। পরনে লম্বা কোট। পাশে বসে সাবা। খোলা লম্বা কোকঁড়ানো চুল। সঙ্গে মানানসই কালো বড় সোয়েটার। দুজনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন। এমনই একটি ছবি পোস্ট করে হৃতিক লেখেন, ‘উইন্টার গার্ল’।

গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম হৃতিক ও সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তার পর থেকেই তুঙ্গে তাদের প্রেম নিয়ে চর্চা। রোশন পরিবারের সঙ্গে ইতোমধ্যে সময়ও কাটিয়েছেন সাবা। 

২০০০ সালে সুজ়ান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হৃত্বিক রোশন। ২০১৪ সালে সুজ়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের। তাদের সংসারে দুই ছেলে হৃহান ও হৃদান।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *