Home / Entertainment / আমি কী এখন এটাকে সেপারেটেড নাকি ডিভোর্সড বলব?

আমি কী এখন এটাকে সেপারেটেড নাকি ডিভোর্সড বলব?

আমি কী এখন এটাকে সেপারেটেড নাকি ডিভোর্সড বলব?
ছবি: যুগান্তর

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। চলছে একে অপরের কাছে অভিযোগ। এরই ধারাবাহিকতায় রোববার শাকিব খান বুবলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। 

বুবলীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার বিলাসী জীবনে টাকার উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা জানিয়েছেন। তিনি তার ছায়া পর্যন্ত দেখতে চান না। এসব অভিযোগের জবাব দিয়েছেন বুবলী।

বুবলী বলেন, ‘একজন মেয়ে হিসেবে বিয়ের পর সবসময় আমি চেয়েছি সুন্দরভাবে সংসার করতে, যেটা আপনারা অনেকবার দেখেছেন। আর এই সংসার করতে চাওয়াটাই আমার কাল হলো। এ ছাড়া কোনো স্বামী-স্ত্রী যদি আলাদা হয়ে যায় তাহলে তারা হয় সেপারেটেড না হলে ডিভোর্সড। আমি সেটাই বলেছি যে, ডিভোর্স হলে তো ডিভোর্স লেটার থাকবে। আমি তা পাইনি। তার মানে আমাদের সম্পর্কটা আসলে এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনারাই বলুন। আমি কী এখন এটাকে- সেপারেটেড নাকি ডিভোর্সড বলব?’

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *