Home / Entertainment / ‘আমার বিয়ে…’, সুখবর দিলেন ইধিকা

‘আমার বিয়ে…’, সুখবর দিলেন ইধিকা

‘আমার বিয়ে…’, সুখবর দিলেন ইধিকা
ছবি: যুগান্তর

বিয়ে করছেন ইধিকা পাল! রবিবাসরীয় মেঘলা দিনে এমন সুখবর দিলেন শাকিব খানের প্রিয়তমা। সেজেগুজে ছবি পোস্ট করেন ইধিকা। সাজসজ্জার কারণ জানতে চাইলে অভিনেত্রী জানান, ‘আজ আমার বিয়ে’। এরপর বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন, ‘শিব’।

তবে কনফিউসন দূর করতে জানিয়েছিলেন, শিব মানে মহাদেব! হ্যাঁ, নিছক মজা করেই নিজের বিয়ের কথা বলেছেন ইধিকা।

ভিডিওতে মেরুন রঙের ভারি লেহেঙ্গা পরতে দেখা যায় ইধিকাকে। ডিপ নেক ব্লাউজ আর ভারি নেকপিসে একদম রয়্যাল লুকে অভিনেত্রী। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা।

তবে সবচেয়ে সুন্দর তার মায়া জড়ানো হাসি। বোঝাই যাচ্ছে কোনো ফটোশুটের ফাঁকে তোলা এই ভিডিও। 

জি বাংলার ‘রিমলি’র বৃহস্পতি তুঙ্গে তা বলাই যায়। ছোটপর্দার এই নায়িকা এখন গোটা বাংলাদেশের হার্টথ্রব। আগামীতে দেবের নায়িকা হিসেবে খাদান ছবিতে দেখা যাবে ইধিকাকে। পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের 'কবি' সিনেমাতেও শরিফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা। 

বাংলা টেলিভিশনের এই সুন্দরী নায়িকা নাকি পুরোপুরি সিঙ্গল! তার জীবনে নাকি প্রেম নেই। হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি, প্রেম করার সময় নেই’। কিন্তু নিজের জন্য কেমন প্রিয়তমর খোঁজে আছেন ইধিকা? একটাই শর্ত অভিনেত্রীর। তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে। ইধিকা বলেছিলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

প্রেম করেই বিয়ে করতে চান ইধিকা। অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে প্রেম করেও একটা মানুষকে পুরোটা চেনা যায় না, জানেন ইধিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা জানিয়েছিলেন, সুযোগ পেলে মহেন্দ্র সিংহ ধোনিকে ডেট করতে চান তিনি। নায়িকার ভীষণ প্রিয় মাহি। বলেছিলেন, ‘একসময় ভাবতাম ধোনির সঙ্গেই প্রেম করব। সেটা অবশ্য সম্ভব হয়নি। আর নায়ক বললে… শাহিদ কাপুর। যদিও তিনি বিবাহিত’।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *