Home / Entertainment / ‘আমার এখন ডেট করার সময় নেই’

‘আমার এখন ডেট করার সময় নেই’

‘আমার এখন ডেট করার সময় নেই’
ছবি: যুগান্তর

দক্ষিণী তারকা ধানুশ-এর সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই মুহূর্তে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার মতো সময় তার নেই।

ম্রুণাল বলেন, সিনেমা মুক্তির সময় এমন ভিত্তিহীন গুঞ্জন তার কাজকে প্রভাবিত করে। তিনি চান দর্শক তাকে পর্দার কাজের মাধ্যমেই চিনুক, ব্যক্তিগত জীবন দিয়ে নয়। বর্তমানে নতুন সিনেমা ‘ডাকোয়ত’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী জানান, আমার এখন ডেট করার মতো কোনো সময় নেই।, এমনকি পায়ে চোট নিয়ে এক্স-রে করার পর চিকিৎসার জন্য যাওয়ার সময়টুকুও পাচ্ছি না। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সুযোগ কোথায়?

চলতি বছরের শুরুতে ‘দো দিওয়ানে শহর মে’ মুক্তির সময় ধানুশ ও ম্রুণালের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। এর আগে ‘সন অব সরদার টু’-এর প্রিমিয়ারে ধানুশকে শুভেচ্ছা জানানো একটি ভিডিও ভাইরাল হলে আলোচনার সূত্রপাত ঘটে। পরে ধানুশের ‘তেরে ইশক মে’ ছবির শুটিং শেষে আয়োজিত পার্টিতে ম্রুণালের উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দেয়।

তবে এসবকে স্রেফ গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছেন ম্রুণাল। তার ভাষ্য, এগুলো কোনো প্রচারণার কৌশলও নয়। এমন পরিস্থিতি সামাল দিতে আলাদা একটি টিমও নিয়োগ করেছেন তিনি।

অভিনেত্রী আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই খোলামেলা। ভবিষ্যতে সত্যিই প্রেম হলে সেটি নিজেই সবার সঙ্গে ভাগ করে নেবেন বলে জানিয়েছেন তিনি।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *