Home / Entertainment / আমার আর নীলের ডিভোর্স হয়নি: তৃণা

আমার আর নীলের ডিভোর্স হয়নি: তৃণা

আমার আর নীলের ডিভোর্স হয়নি: তৃণা
ছবি: যুগান্তর

টালিউড তথা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। তবে বিগত কিছুদিন ধরে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে উত্তাল নেটপাড়া। 

বিশেষ করে জুনের শুরুতে নীলের জন্মদিনের পার্টিতে তৃণার অনুপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় তাকে উইশ না করা এবং পরিবর্তে কিছু ইঙ্গিতপূর্ণ বা রহস্যময় পোস্ট শেয়ার করা— তাদের ডিভোর্সের জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। নীল আর তৃণা যে এখন ছাদের তলায় থাকেন না, সেটাও টালিপাড়ায় কারও অজানা নয়। 

এবার এই বিতর্ক, ট্রোলিং এবং ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন পর্দার পরশুরামের ‘তটিনী’ ওরফে তৃণা সাহা।

নীল ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক এবং সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা ডিভোর্সের গুঞ্জন নিয়ে তৃণা জানান, তিনি তার কাজ এবং ক্যারিয়ার নিয়ে এখন ভীষণ ব্যস্ত। 

নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রাখার ইঙ্গিত দিয়ে তৃণা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, বিবাহিত হওয়াটা আমার জীবনের একটা অংশ মাত্র; এটা আমার গোটা জীবন বা আমার সমগ্র অস্তিত্ব নয়। তবে তৃণা স্পষ্ট করেছেন, তার আর নীলের ডিভোর্স হয়নি। তারা এখনও বিবাহিত। 

চলতি মাসের ৮ জুন নীল ভট্টাচার্যের জন্মদিনে তৃণা সাহাকে কোথাও দেখা যায়নি। নীল যখন অন্য বন্ধুদের সঙ্গে পার্টি ও নাচে মশগুল ছিলেন, তৃণা তখন সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে একাধিক বিস্ফোরক পোস্ট করেন। তবে তৃণা জানান, তিনি নীলকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। 

নীলের জন্মদিনের পার্টিতে অনুপস্থিতির জবাবে তৃণা বলেন- নীলের খুশিই প্রাধান্য পাবে এখানে, নীল যেমনভাবে চেয়েছিল সেলিব্রেট করেছে।

নীলের নাম না নিলেও তৃণা স্পষ্ট জানিয়েছেন যে, তিনি মনে মনে কারও প্রতি ক্ষোভ পুষে রাখায় বা কারও ওপর প্রতিশোধ নেওয়ার মানসিকতায় একদমই বিশ্বাস করেন না। তার মতে, কেউ যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে বা তাকে আঘাত দেয়, তবে তিনি পাল্টা আঘাত করার পেছনে নিজের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করতে চান না। 

সূত্র: হিন্দুস্থান টাইমস

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *