Home / Entertainment / ‘আমরা যেন এইভাবে আরও বাচ্চা নিতে পারি’

‘আমরা যেন এইভাবে আরও বাচ্চা নিতে পারি’

‘আমরা যেন এইভাবে আরও বাচ্চা নিতে পারি’
ছবি: যুগান্তর

ছেলে ইশান দাশগুপ্তর নামে নিজেদের প্রযোজনা সংস্থারি নামকরণ করলেন অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। 

নিজেদের নতুন শুরুর উপলক্ষ্যে পার্টির আয়োজন করেছিলেন এই জুটি। যেখানে হাজির ছিলেন একঝাঁক তারকা। 

সেখানে স্ত্রী নুসরাতকে পাশে নিয়ে যশ একটি মন্তব্য করেছেন যা শুনে লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী। 

যশ বলেন, এই প্রযোজন সংস্থাটি আমাদের সন্তান। আর আমরা যেন এইভাবে ভালোবাসার সঙ্গে আরও বাচ্চা নিতে পারি।

নায়কের এই মন্তব্য শুনে উপস্থিত অতিথিরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাদ যাননি নুসরাতও। তিনিও হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকেছেন, হেসেছেন। 

নায়ক-নায়িকা হিসাবে পর্দা কাঁপিয়েছেন দুজনে, এবার প্রযোজকের ভূমিকায় দেখা মিলবে একসঙ্গে। প্রযোজক যশ-নুসরতের প্রথম ছবি ‘মেন্টাল’। যেটি একটি পুলিশ কাহিনি নির্ভর সিনেমা। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *