Home / Entertainment / আবার ঝড় তুলতে আসছেন নুসরাত ফারিয়া

আবার ঝড় তুলতে আসছেন নুসরাত ফারিয়া

আবার ঝড় তুলতে আসছেন নুসরাত ফারিয়া
ছবি: যুগান্তর

‘সুড়ঙ্গ’ সিনেমার পর এবার টালিউডের রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের আইটেম গান ‘মেনকা’ দিয়ে ঝড় তুলবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পাতায় ‘মেনকা’ শিরোনামের গানটির পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার ঝড় তুলতে আসছে মেনকা! আপনারা তৈরি তো মেনকার তালে মেতে উঠতে? 

এদিকে নুসরাত ফারিয়াও তার ফেসবুকে গানটির পোস্টার শেয়ার করেছেন। 

জানা যায়, রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে এ সিরিজের মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রী তথা রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও। জি-ফাইভে ১১ আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি। তবে বাংলাদেশি দর্শকরা এটি দেখার সুযোগ না পেলেও ইউটিউবে ফারিয়ার গান দেখতে পারবেন।

২০১৩ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘প্রলয়’। গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল, তা হলো নির্বিচারে নারী ধর্ষণ। আর এবার তিনি দর্শকের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’। 

এবারের গল্পের প্লট সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে প্রায় প্রতিদিনই একের পর এক নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে। আসলে এদের স্থানীয় ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে দেশে-বিদেশে। 

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শ্বাশত বন্দ্যোপাধ্যায়। এ সিরিজে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডলরা। গল্প লিখেছেন রাজ চক্রবর্তী এবং পদ্মনাভ দাশগুপ্ত। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *