Home / Entertainment / আপত্তিকর ভাষা ব্যবহার করে তোপের মুখে নিপুণ

আপত্তিকর ভাষা ব্যবহার করে তোপের মুখে নিপুণ

আপত্তিকর ভাষা ব্যবহার করে তোপের মুখে নিপুণ
ছবি: যুগান্তর

চিত্রনায়িকা নিপুণ সাংবাদিকদের সঙ্গে ‘অশালীন’ ভাষা ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন। সোমবার রাজধানীর ফিল্ম আর্কাইভে এক অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণ অংশ নিয়েছিলেন।

সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন এ চিত্রনায়িকা। কথা বলার একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘উনাদের মনে তো অনেক…, ওটা একটু কমাই।’

তার এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি ভক্ত-দর্শকমহল। একজন চিত্রনায়িকার মুখে এ রকম শব্দের ব্যবহার বেমানান, যা দর্শকমহলে সমালোচনার সৃষ্টি করেছে।

তবে এখানেই থামেননি নিপুণ। এর পর জায়েদ খানকেও আক্রমণ করেছেন। এই নায়িকার দাবি, জায়েদের কারণে বাংলাদেশ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয়নি— এ প্রশ্ন করেননি কেন? এটাও প্রশ্ন করেন- আমি উত্তর দেব। ও (জায়েদ খান) বাংলাদেশকে ডুবাইছে। প্রধানমন্ত্রীর সাইন থাকার পরও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।’

আপনাকে অনেক অনুষ্ঠানে দেখা যায় না— এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘সবশেষ মুক্তিপ্রাপ্ত রোজিনা ম্যাডাম ও জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি। কারণ ওরা জায়েদ খান প্যানেলের লোক। উনারা আমাকে পছন্দ করেন না। স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেননি। যার কারণে আমি যাইনি।’
নিপুণের এমন শব্দ ব্যবহারের সমালোচনা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কটাক্ষও করছেন।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *