Home / Entertainment / আনুশকার স্বামী কোহলিকে নিয়ে কী লিখলেন কঙ্গনা 

আনুশকার স্বামী কোহলিকে নিয়ে কী লিখলেন কঙ্গনা 

আনুশকার স্বামী কোহলিকে নিয়ে কী লিখলেন কঙ্গনা 
ছবি: যুগান্তর

বলিউডের অন্যতম আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি কখন যে কী করেন, সেটা বোঝা দায়! বলিউডের সঙ্গে তার সম্পর্ক দা-কুমড়া। এ ছাড়া কর্মজীবনও যে খুব ভালো চলছে তেমনটি নয়, একের পর এক ব্যর্থতা দেখছেন কঙ্গনা। 

তবে এসবের মাঝে কঙ্গনার মুখে শুধু একজনের নাম— তিনি বিরাট কোহলি। এবার আনুশকা শর্মার স্বামীর জন্য মনের ঝাঁপি উজাড় করে দিলেন অভিনেত্রী। বিরাটকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন বলিউডের ‘কুইন’?

আরও পড়ুন: ডিপফেকের শিকার কাজলও, পোশাক বদলানোর ভিডিও ভাইরাল!

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। একদিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে একদিনের ক্রিকেটে শচীনকে টপকে গেলেন তিনি। গ্যালারি আর মাঠের দূরত্ব উধাও হয়ে গেল বিরাটের উদ্দেশে ছোড়া আনুশকার চুম্বনে। এ বার আনুশকার স্বামীর এমন কৃতিত্বে গর্বিত কঙ্গনা। 

তিনি বিরাটকে নিয়ে লেখেন, ‘দুর্দান্ত, বিরাট কোহলি যে কৃতিত্বের ছাপ রাখলেন, তা প্রশংসনীয়। তিনি পৃথিবীর যেখান থেকে হেঁটে যাবেন সেই জায়গার পুজো করা উচিত। ওর কৃতিত্ব এতই বড় যে, উনি এই সম্মানের যোগ্য।’

কোহলির এই সাফল্যে আপ্লুত তার স্ত্রী আনুশকা শর্মাও। বিরাটকে ‘ঈশ্বরের বরপুত্র’ আখ্যা দিলেন বলিউড অভিনেত্রী। বিরাটের একটি ছবি পোস্ট করে আনুশকা লেখেন, ‘ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। 

আমি কৃতজ্ঞ যে, তার আশীর্বাদে আমি তোমার মতো একজন মানুষের ভালোবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়। এই সাফল্য অর্জন করা। সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজাড় করে দেওয়া… তুমি সত্যিই ‘ঈশ্বরের বরপুত্র’।
 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *