Home / Entertainment / আইপিএল মাঠে ডেটিং, পরিণীতিকে দেখে ‘ভাবি, ভাবি’ রব

আইপিএল মাঠে ডেটিং, পরিণীতিকে দেখে ‘ভাবি, ভাবি’ রব

আইপিএল মাঠে ডেটিং, পরিণীতিকে দেখে ‘ভাবি, ভাবি’ রব
ছবি: যুগান্তর

বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। কিছু দিন ধরে তার প্রেমের গুঞ্জন চলছে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে মুম্বাইতে তার প্রথম ডিনার ডেটের পর থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন উঠেছে।

বুধবার রাতে ফের ডেটে এক হয়েছিলেন এ জুটি। তবে এবারের ডেট কোনো রেস্তোরাঁর আলো-আঁধারে নয়, বরং ভরা স্টেডিয়ামে। ‘চর্চিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।

বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে মাঠে যান তারা। স্টেডিয়াম থেকে তাদের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। দুজনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে দেখা গেছে।
একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে স্টেডিয়ামে দুজনকে একসঙ্গে দেখে খেলা দেখতে আসা জনতা উত্তেজিত হয়ে পড়েন। চিৎকার করে তারা পরিণীতিকে ‘ভাবি, ভাবি’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি।

এদিকে ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভ কাজ। আর বিয়ে হবে অক্টোবরে।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *