Home / Entertainment / অস্ট্রেলিয়ায় মুক্তির আগেই ‘প্রিয়তমা’র টিকিট শেষ

অস্ট্রেলিয়ায় মুক্তির আগেই ‘প্রিয়তমা’র টিকিট শেষ

অস্ট্রেলিয়ায় মুক্তির আগেই ‘প্রিয়তমা’র টিকিট শেষ
ছবি: যুগান্তর

মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে শাকিব খানের ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি আগামীকাল (৫ আগস্ট) সিডনির হোয়েটস ব্যাংকস টাউন সিনেমা হলে প্রিমিয়ার হবে। 

প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির দুটি শো হতে যাচ্ছে। 

৫ আগস্ট সন্ধ্যা ৬টায় হোয়েটস ব্যাংকস টাউন সিনেমা হলে চলবে প্রিয়তমা। দুটো শো-ই হাউসফুল। এর পর সিডনির ব্যাংকস টাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটানের পাশাপাশি অস্ট্রেলিয়ার সব অন্য সব স্টেটের ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন এবং হোবার্ট সিটিতে চলবে ‘প্রিয়তমা’। অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে শাকিব খানের এই ছবি।

অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও খুব শিগগির ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় প্রিয়তমা পরিবেশন করছে ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস। 

ঈগল এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সাবিবর চৌধুরী বলেন, বাংলাদেশের ছবিগুলোর ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। শাকিব খানের ফ্যান ফলোয়ারের তালিকায় বাংলাদেশি ছাড়াও প্রচুর ভারতীয়রাও আছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এমন অনেক ভারতীয়ও ছবিটি দেখতে আগ্রহী। 

সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত ও লুৎফর রহমান জর্জসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *