Home / Entertainment / অস্কারের মঞ্চে দীপিকা, তাকে নিয়ে কঙ্গনার টুইটে বিস্মিত নেটিজেন!

অস্কারের মঞ্চে দীপিকা, তাকে নিয়ে কঙ্গনার টুইটে বিস্মিত নেটিজেন!

অস্কারের মঞ্চে দীপিকা, তাকে নিয়ে কঙ্গনার টুইটে বিস্মিত নেটিজেন!
ছবি: যুগান্তর

এমনিতে বলিউড তারকা দীপিকা পাড়ুকান আর কঙ্গনা রানাউতের মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। একাধিকবার দীপিকাকে কটাক্ষ করেছেন কঙ্গনা। 

তবে এবার কঙ্গনা টুইট করে কী এমন বললেন যাতে বিস্ময় হয়েই ধরা দিয়েছে নেটিজেনদের কাছে।

অস্কার ২০২৩-এ এবার ভারতের জয়জয়কার। দুটি ভারতীয় ছবি জিতে নিয়েছে অ্যাওয়ার্ড। সেরা মৌলিক গানের জন্য পুরস্কার পেল এসএস রাজামৌলির আরআরআর সিনেমার গান ‘নাটু নাটু’ গানটি। ভারতীয় প্রযোজনায় প্রথম কোনো গান যা জিতল সেরা গানের সম্মান। মঞ্চে পুরস্কার নিতে উঠেন এমএম কিরাবানি আর চন্দ্রবোস। অন্যদিকে ‘বেস্ট ডকুমেন্টারি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এ বিভাগেও আগে পুরস্কার আসেনি দেশে।

চলতি বছরের অস্কারে উপস্থাপক হিসেবে দেখা মিলেছে বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের। লুই ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন। অভিনেত্রী এদিন বেছে নেন কারটিয়েরের গহনা। মেকআপে সবচেয়ে চোখ টানে অভিনেত্রীর উইংড আইলাইনার। চুল বেঁধেছিলেন মেসি বানে। আর দীপিকাকে নিয়ে টুইট করেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউয়াত স্বয়ং। 

মঞ্চে নাটু নাটুর লাইভের ঘোষণা শোনা যায় তারই গলায়। বলেন, ‘বাস্তব জীবনের ভারতীয় বিপ্লবীদের মধ্যে বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্র 'আরআরআর'-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় বাজানো হয়েছে নাটু নাটু গানটি৷ … এটি ইউটিউব এবং টিকটকে লাখ লাখ ভিউ পেয়েছে। সারাবিশ্বের সিনেমা থিয়েটারে দর্শকরা নেচেছেন এই গানের তালে। এটি ভারতীয় প্রযোজনার প্রথম গান, যা অস্কারের জন্য মনোনীত হয়েছে। আপনি কি নাটু জানেন? রইল আরআরআর ফিল্ম থেকে নাটু নাটু।’ 

দীপিকার এই ভিডিও শেয়ার করে কঙ্গনা রানাউত টুইট করেছেন, ‘কী সুন্দর দীপিকা পাড়ুকানকে লাগছে। ওখানে দাঁড়ানো সহজ নয়। সমগ্র জাতিকে একত্রিত করে, ভাবমূর্তিকে তুলে ধরে, দেশের খ্যাতি নিজের কাঁধে বহন করে। এত কোমল ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলল। ভারতীয় নারীরা সেরা আরও একবার প্রমাণ করলেন দীপিকা পাড়ুকান।’ 

তাদের মধ্যে আগের সম্পর্কের কথা মনে করে দীপিকার প্রতি কঙ্গনার এই সহমর্মিতা দেখে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *