Home / Entertainment / অসময়ে তাসনিয়া ফারিন

অসময়ে তাসনিয়া ফারিন

অসময়ে তাসনিয়া ফারিন
ছবি: যুগান্তর

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিন। একের পর এক নতুন কাজ দেখা মিলছে তার। 

ঝুলিতে এখনো রয়েছে বেশ কয়েকটি নতুন কাজ। এর মধ্যে একটি, ওটিটি প্ল্যার্টফর্মের জন্য তৈরি সিনেমা ‘অসময়’। এটি পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। 

জানা গেছে, এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘২০১৯ সালে অমি ভাইয়ের সঙ্গেই কাজ শুরু করেছিলাম। তারপর আর পেছন ফিরে তাকেতে হয়নি। আমার ওপর ভরসা করার জন্য তিনিসহ এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি, এটা সবে শুরু। আমাদের পথচলা হবে অসীম।’ 

এতে ফারিন ছাড়া আরও এক নায়িকা ‘অসময়’-এ থাকবেন বলে জানা গেছে। 

সিনেমাটিতে আরও অভিনয় করবেন ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, তারিক আনাম খান প্রমুখ। চলতি মাসের মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হবে।
 

আনন্দনগর প্রতিবেদক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *