Home / Entertainment / অভিনেত্রী স্বরার বিয়ের খবরে যা বললেন কঙ্গনা

অভিনেত্রী স্বরার বিয়ের খবরে যা বললেন কঙ্গনা

অভিনেত্রী স্বরার বিয়ের খবরে যা বললেন কঙ্গনা
ছবি: যুগান্তর

আথিয়া শেঠি, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার পর এবার বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বৃহস্পতিবার হঠাৎ টুইটারে বিয়ের খবর দেন স্বরা।

এদিন ঘোষণা দিলেও গত ৬ জানুয়ারি রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে বিয়ে করেন ‘বীরে ডি ওয়েডিং’ অভিনেত্রী। শুধু বিয়ের খবরই নয়, টুইটারে কোর্ট ম্যারেজের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন স্বরা ভাস্কর।

স্বরার বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন কঙ্গনা রানাউত। সরকারবিরোধী মন্তব্য করার কারণে বেশ কয়েকবার মতানৈক্য হয়েছে স্বরার সঙ্গে কঙ্গনার। তবে দুজনেই অবশ্য একসঙ্গে কাজ করেছেন তন্নু ওয়েডস মন্নু ও তন্নু ওয়েডস মন্নু রিটার্নসে। সেখানে দুজনে ছিলেন একে-অপের সবচেয়ে কাছের বন্ধু।

টুইটারে স্বরা আর ফাহাদকে ট্যাগ করে কঙ্গনা লেখেন— ‘ভগবানের আশীর্বাদে তোমাদের দুজনকেই হাসিখুশি আর সুখী লাগছে। বিয়ে তো হৃদয়ের হয়, বাকি সবই আনুষ্ঠানিকতা।’ 

এর আগে টুইটারে স্বরা বিয়ের খবরে লেখেন— ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি, যা চোখের সামনেই থাকে অথচ দূরে খুঁজতে থাকি। আমরা ভালোবাসা খুঁজছিলাম, পেলাম বন্ধুত্ব। তার পর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল কিন্তু এই মন তোমার।’

স্বরার পোস্ট শেয়ার করে ফাহাদ লিখেছেন, ‘কখনো ভাবিনি শোরগোলও এতটা সুন্দর হতে পারে। আমার হাত ধরার জন্য ধন্যবাদ।’

স্বরার স্বামী ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির যুবনেতা। জানা গেছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে তাদের প্রথম দেখা। রাজপথের মিছিল থেকে সেই সম্পর্ক এখন পরিণয়ে রূপ নিয়েছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *